বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘খেলা ছেড়ে দেওয়া উচিত’, শেবাগের সমালোচনার জবাব দিলেন সাকিব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রান খরায় ভুগছিলেন সাকিব আল হাসান। অনেক দিন ধরেই ব্যাটে রানে নেই, বোলিংয়েও উইকেট দিতে পারেন নি দলকে। তাই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশ সেরা এই ক্রিকেটারকে। যার কারণেই অনেক চাপ নিয়ে বৃহস্পতিবার ডাচদের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। আর সেই চাপ নিয়েই ব্যাট হাতে জ্বলে উঠেছেন দেশ সেরা এই তারকা। দারুণ ইনিংসের পর বল হাতেও ছিলেন কিপ্টে। যার ফলে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়।

বৃহস্পতিবার আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান। যেখানে সাকিব অপরাজিত থেকে তুলেছেন ৬৪ রান। শান্ত-লিটনদের ব্যর্থতার দিনে সাকিব দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন। ফলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন সাকিব।

জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, ‘এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছি। দেশ থেকে আসার আগে কেউ যদি বলতো আমাদের ৪ পয়েন্ট থাকবে, তাহলে আমরা খুশি মনেই নিতাম।’
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ সাকিবের সমালোচনা করেছিলেন। ক্রিকবাজের একটি শোতে শেবাগ বলেছিলেন, ‘সাকিব খুবই অভিজ্ঞ, আবার অধিনায়কও ছিল। কিন্তু পরিসংখ্যান এমন! সাকিবের লজ্জা পাওয়া উচিত এবং এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।

ম্যাচ শেষে শেবাগের এই কমেন্টের ব্যাপারে জানতে চাইলে সাকিব জানান, ‘একজন খেলোয়াড় কখনও প্রশ্নের উত্তর দিতে আসে না। তার কাজ হচ্ছে দলের জন্য অবদান রাখা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই কাউকে। একজন খেলোয়াড় যখন দলের জন্য অবদান রাখতে পারে না স্বাভাবিকভাবে কথা হবে। আমি মনে করি সেটা খুব একটা খারাপ কিছু না।’

বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ম্যাচটি পড়েছে ঈদের দিন। নেপালের বিপক্ষে জিতে সুপার এইট নিশ্চিত করে দেশবাসীকে ঈদ উপহার দিতে মরিয়া সাকিব, ‘অবশ্যই নেপালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচ জিতলে আমাদের সুপার এইট নিশ্চিত হবে।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা