মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হজে যেতে পারলেন না গাজার ২৫০০ মুসল্লি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে হাজারও ফিলিস্তিনি হজ পালন করতে গেলেও অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি এবার হজে যেতে পারেননি।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, রাফা ক্রসিং ইসরাইলের দখলে থাকায় এবং ভূখণ্ডটি অবরুদ্ধ করে রাখায় গাজার ২৫০০ মুসল্লি এ বছর হজ করতে যেতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যা এবং গাজাকে মিসরের সঙ্গে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ে আক্রমণ ও দখলে নেওয়ার ফলে এই বছর ২৫০০ ফিলিস্তিনি হজ যাত্রা করতে পারেননি বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির এনডাউমেন্টস মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামি আল-মুদাল্লাল আনাদোলু এজেন্সিকে বলেছেন, হজে যেতে বাধা সৃষ্টি করা ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধের কারণে মিসর ও সৌদি আরবের মধ্যে দিয়ে পরিবহন চুক্তি স্বাক্ষর এবং মক্কা ও মদিনায় হাজিদের থাকার জায়গা বুকিংসহ হজের স্বাভাবিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মন্ত্রণালয়।

আল-মুদাল্লাল জানান, রাফা ক্রসিং বন্ধ করা এবং চলমান সংঘাত ২৫০০ গাজার মুসলিম ও সহগামী মিশনগুলোকে হজের জন্য ভ্রমণ করা থেকে বিরত রেখেছে। এই দলটি মোট ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি হজযাত্রীর ৩৮ শতাংশ।

আল-মুদাল্লাল বলেছেন, মন্ত্রণালয় সৌদি আরব এবং মিসরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। তারাও এটিকে ফিলিস্তিনি হজযাত্রীদের অধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসাবে বর্ণনা করেছে।

গাজার মানুষ সাধারণত রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিসরে যান। এরপর সেখান থেকে তারা সৌদিতে পৌঁছান। কিন্তু মে মাস থেকে এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে ইসরাইলিরা।

সৌদির কর্তৃপক্ষ জানিয়েছে হামাস-ইসরাইল যুদ্ধে নিহত ও আহত ফিলিস্তিনিদের পরিবারের ১ হাজার সদস্য এবার বাদশা সালমানের আমন্ত্রণে হজ করতে এসেছেন। কিন্তু তারা কেউই সরাসরি গাজা থেকে আসেননি।

একই রকম সংবাদ সমূহ

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা

বিগত অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিজের চিকিৎসা বাবদ সরকারিবিস্তারিত পড়ুন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনায় এবার আগেকার সব রেকর্ড ছাড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা