সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক প্রাইভেটকারের ভিতরে ৪ গরু, অতঃপর…

প্রাইভেটকারের মধ্যে করে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। পরে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে ১টি গরু মারা যায় এবং আরেকটি গরু জবাই করা হয়। পরে সোমবার দুপুরে মরা গরুর মাংসসহ ৩ জনকে হাতেনাতে আটক করে জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

আটককৃতরা হলেন- স্থানীয় আউচপাড়া বিনিময় কমপ্লেক্সে এলাকার মৃত আদম আলীর ছেলে মাজেদ শেখ (৬০), স্থানীয় এরশাদ নগরের আদম আলীর ছেলে দুলাল (৪০) ও আব্দুল জব্বারের ছেলে আহমদ উল্লাহ (৪৫)।

এর আগে সোমবার ভোরে ৪টি চোরাই গরুবোঝাই একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই ১টি গরু মারা যায়, আহত একটিকে জবাই করা হয় এবং অপর ২ গরু জীবিত উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় নিহত গরুর মাংস নিয়েই ধরা পড়েন উল্লিখিত ৩ জন।

টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা বাঁশপট্টি এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ ঢাকাগামী একটি প্রাইভেটকারকে থামার জন্য সিগনাল দেয়। কিন্তু চালক সিগনাল অমান্য করলে গাড়িটিকে ধরার চেষ্টা করে পুলিশ। ধাওয়া খেয়ে চালক চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটির দরজা খুলে গেলে ভেতর থেকে ১টি গরু পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ১টি গরু গুরুতর আহত হয়। আহত গরুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ কসাই ডেকে এটিকে ঘটনাস্থলেই জবাই করে দেয়।

ঘটনার সময় চেকপোস্টের দায়িত্বে থাকা টঙ্গী পূর্ব থানার এএসআই আব্দুল আলিম সরকার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আহত গরুটিকে জবাই করা হয় এবং ফোনে গরুর মালিকের অনুমতি নিয়ে গোশত বিক্রি করে দেওয়া হয়। গোশত বিক্রির টাকায় প্রাইভেটকার স্থানান্তরের জন্য রেকার বিল পরিশোধ করা হয় এবং বাকি টাকা গরুর মালিককে ফেরত দেওয়া হয়। চোরেরা প্রাইভেটকারের সিট খুলে ফেলে ভেতরে গরুগুলো অভিনব কায়দায় ঢুকিয়েছে বলে তিনি জানান।

জিএমপি টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, সকাল ৮টায় আলোচিত ঘটনাস্থল থেকে মরা গরু নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া বিনিময় কমপ্লেক্সের (ওয়ান ব্যাংক) এর পেছনে একটি গোপন জায়গায় গোশত প্রস্তুত করা হচ্ছে। এমন খবর পেয়ে সোমবার দুপুর ১২টায় সেখানে অভিযান চালিয়ে উক্ত মরা গরুর গোশতসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এদিকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কাপাসিয়া থানার ওসি আলম চান জানান, উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাকুয়াডি গ্রামের ফায়জুদ্দিন শিকদারের গোয়ালঘর থেকে গত রোববার রাতে আলোচিত ৪টি গরু চুরি হয়।

এ ঘটনায় সোমবার কাপাসিয়া থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গরুর মালিক টঙ্গী পূর্ব থানায় গিয়ে উদ্ধার হওয়া গরুগুলো নিজের বলে সনাক্ত করেছেন। জীবিত উদ্ধার হওয়া দুই গরু কাপাসিয়ায় ফেরত নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তার প্রতিফলন ব্যালট বাক্সেবিস্তারিত পড়ুন

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন

সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী

কৃষিভিত্তিক এই দেশকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলনকে আরওবিস্তারিত পড়ুন

  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি
  • হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন
  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব