মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাংক এমডিদের বিদেশ ভ্রমণে ব্যয়ের উৎস জানাতে হবে না

বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আরোপিত তদারকি শিথিল করা হয়েছে। আগে বিদেশ ভ্রমণের আগে ব্যক্তিগত ও পরিবারসহ ১৬ ধরনের তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হতো। এখন থেকে পারিবারিক কোনো তথ্য দিতে হবে না। কেবল ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা জারির দিন থেকেই কার্যকর করা হয়েছে।

গত বছরের ২৩ মার্চ এ বিষয়ে জারি করা সার্কুলারে বলা হয়, কতিপয় ব্যাংকের এমডি অফিসের কাজে বা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিনের জন্য বিদেশে অবস্থান করছেন। এতে ব্যাংকের কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। এ কারণে ব্যাংক এমডিদের বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করার পরামর্শ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, বিদেশ ভ্রমণের কমপক্ষে ১৫ দিন আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়। এতে এমডির বিদেশ ভ্রমণের ব্যাপারে পর্ষদের সদ্ধিানে্তর অনুলিপি, ভ্রমণের সময়, উদ্দেশ্য ও দেশের বাইরে অবস্থানকালীন ঠিকানা, একাধিক দেশ হলে প্রত্যেক দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ ও ঠিকানা উল্লেখ করতে হবে।

এছাড়াও পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, পাসপোর্ট নাম্বার, মোট বেতন (মূল বেতন আলাদাভাবে উল্রেখ করতে হবে), পর্ষদের অনুমোদনের তারিখ, একা বা পরিবারের সদস্যসহ ভ্রমণ কিনা, সপরিবারের ভ্রমণের ক্ষেত্রে পরিবারের সদস্যের নাম, বয়স সম্পর্ক, সর্বশেষ ভ্রমণ কত দিনের জন্য এবং কি উদ্দেশ্যে, বিগত দুই বচরের বিদেশ ভ্রমণের বিস্তারিত তথ্য ও ভ্রমণের ব্যয়ের উত্স উলে্লখসহ মোট ১৬ ধরনের তথ্য উল্লেখ করতে হতো।

নতুন সার্কুলারে ৭ ধরনের তথ্য বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে, এমডির পিতা, মাতা, স্বামী বা স্ত্রীর নাম, পরিবারের সদস্যদের বিষয়ে তথ্য, বিগত ২ বছরের বিদেশ ভ্রমণের তথ্য, ভ্রমণের ব্যয়ের উত্স জানাতে হবে না। এসব তথ্য ছাড়া বাকি নয় ধরনের তথ্য দিতে হবে।

সূত্র জানায়, গত বছরের জারি সার্কুলার পরই এমডিদের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি করা হয়।

তারা বলেছেন, ভ্রমণের ব্যাপারে ব্যক্তিগত তথ্য দিতে হবে কেন? এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকে তদবিরও করা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংক আগের নীতিমালাটি শিথিল করেছে।

ওই নীতিমালার মাধ্যমে ব্যাংকগুলোর এমডিদের বিদেশ ভ্রমণের বিষয়ে কঠোরভাবে তদারকি করা হতো। তারা কাদের সঙ্গে এবং কাদের ব্যয়ে বিদেশ ভ্রমণ করছেন সেসব বিষয় পর্যালোচনা করে অনেক এমডির বিদেশ ভ্রমণ আটকে দিতো। অতি সম্প্রতি এক এমডির বিদেশ ভ্রমণ আটকে দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়াবিস্তারিত পড়ুন

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লিরবিস্তারিত পড়ুন

  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার