রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার শার্শার গোগা সীমান্তে ‘সিরাজি কবুতর ও বিদেশি রাজা হাঁস’ উদ্ধার

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৮টি কাকাতুয়া পাখি উদ্ধারের পর এবার একই উপজেলার গোগা সীমান্ত থেকে ২৪টি দামী ‘সিরাজি কবুতর’ ও ৬টি ‘বিদেশি রাজা হাঁস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

সেগুলো ভারতে পাচার হচ্ছিলো বলে জানা গেছে।

আটক কবুতর ও রাজা হাঁসের মূল্য আনুমানিক ১২ লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবি জানায়।

এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

এর আগে বুধবার একই সীমান্ত থেকে ১২ লাখ টাকা মূল্যের ৮টি কাকাতুয়া পাখি আটক করে বিজিবি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্প কমান্ডার সুবেদার মোস্তফা কামাল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪টি বিদেশি সিরাজি কবুতর ও ৬টি বিদেশি রাজা হাঁস উদ্ধার করা হয়।’

আটক কবুতর ও রাজা হাঁস ২১ বিজিবি ব্যাটালিয়নের খুলনা হেডকোয়াটারে পাঠানো হয়েছে।

আটক পাখিগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অফিসে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এদিকে, এলাকার অনেকেই জানিয়েছেন একটি চোরাচালানী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত গোগা সীমান্ত দিয়ে ইলিশ মাছ, বিভিন্ন পাখি, কবুতর ও রাজা হাঁস ভারতে পাচার করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত