মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি পরীক্ষা : যশোরের রাজগঞ্জ কেন্দ্র পরিদর্শন শিক্ষা বোর্ড প্রতিনিধিদলের

আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত নিশ্চিত করতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে উল্লেখিত দুইটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন বোর্ডের প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক প্রস্তুতি নিয়ে কেন্দ্রভুক্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী সমাজের সঙ্গে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে মতবিনিময় করেন বোর্ডের প্রতিনিধিদল।

সভায় সিটিং প্ল্যান, কেন্দ্রের শৃঙ্খলা, নজরদারি ব্যবস্থা এবং পরীক্ষার্থীসহ অভিভাবকদের জন্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় বক্তব্য দেন, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, মূল্যায়ন অফিসার আশশাহাফুল উদ দৌলা, হিসাব অফিসার সেলিনা সুলতানা।

সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রাক্তণ সহকারি অধ্যাপক ও বিএনপি নেতা আলহাজ কফিল উদ্দিন, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও বিএনপি নেতা মোঃ আব্দুস সাত্তার, বিএনপি নেতা মোঃ সামছুর রহমান রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা সহকারি অধ্যাপক মাওলানা ফরিদ উদ্দিন খাঁন, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মফিজুর রহমান, প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুল জলিল, জামায়াতে ইসলামী নেতা আব্দুল মাজিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজুল ইসলাম, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য গোবিন্দচন্দ্র পাল, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল (তুষার), রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মশি^মনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শওকত আলী প্রমুখ।

শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা বলেন, “এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত করতে কেন্দ্রভিত্তিক তদারকি আরও জোরদার করা হবে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।”

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষার আগে এমন তদারকি ও মতবিনিময়কে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবক মহল।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি