শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফের ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা

এস. এম. শফিক: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক ড. অমিতাভ সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রবিবার (২২ অক্টাবর, ২০২৩) বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর (আদাবর, ঢাকাস্থ) প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এসডিএফ প্রধান কার্যালয়ের আয়োজনে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত এ ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ ভূমি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ড. সরকার ১০ম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসাবে ১৯৯১ সালে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মজীবন শুরু করেন।

প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক (লাইভলিহুড) কৃষিবিদ মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড ও কমিউনিটি ফাইনান্স) রবিউল ইসলাম, গোলাম ফারুক, শামসুল আলম, আলম আকবর, ইয়াকুব আলী, জেলা কর্মকর্তা এস. এম. শফিকুল ইসলাম, মিস তাসরিন আক্তার, আল ইমরান, নাজমুন নাহার বীনা, সাজিয়া হাসান, সালমা বেগম, মাহবুবুর রহমান ও আব্দুল ওহাবসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মধ্যে কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের নানা ধরনেরবিস্তারিত পড়ুন

  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী