বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়াইফাই স্লো? স্পিড বাড়িয়ে নেবেন যেভাবে

অনেকেই বাসায় বসে কমবেশি অফিসের কাজ করে থাকেন। বাসায় বসেই অফিসের জরুরি মিটিংয়ে যোগ দেন অনেকেই। অনেক সময় দেখা যায় কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে এরই মধ্যে হঠাৎই ওয়াইফাইয়ের গতি ধীর (স্লো) হয়ে গেল। জুম মিটিং তো দূরের কথা, হোয়াটসঅ্যাপে মেসেজই যাচ্ছে না।

বিভিন্ন সময়ে এ সমস্যার মুখোমুখি অনেকেই হয়েছেন। এর মূল কারণ হলো রাউটার। রাউটারের কারণেই ইন্টারনেটের গতি শ্লথ হয়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় হঠাৎ এমন হলে খুবই অসুবিধা হয়। তবে সহজ কিছু টোটকা কাজে লাগিয়ে বাড়িয়ে নিতে পারেন ওয়াইফাইয়ের গতি।

জেনে নিন সে টোটকাগুলো:

১. ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাউটারের অবস্থান। রাউটার সব সময়ে ফাঁকা জায়গায় রাখতে হয়। রাউটারের সামনে কোনো বাধা থাকলে নেটওয়ার্ক ভালো কাজ করতে পারে না। তখনই নেট স্লো হয়ে যায়। তাই যখনই নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাউটারটি ঠিক জায়গায় আছে কি না তা দেখে নিন।

২. ব্যান্ড ফ্রিকোয়েন্সি পরিবর্তন করও ওয়াইফাইয়ের গতি বাড়িয়ে নিতে পারেন। আধুনিক রাউটারগুলোতে সাধারণত ২.৪ এবং ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে। ২.৪ গিগাহার্টজ নেটওয়ার্ক বেশি থাকলেও বেশি দূরের ডিভাইসে নেটওয়ার্ক স্লো করবে। তাই রাউটারে ৫ গিগাহার্টজ ব্যবহার করলে স্লো হওয়ার সম্ভাবনা থাকে না।

৩. বর্তমানে প্রায় সব রাউটারেই একাধিক অ্যান্টেনা থাকে। ওয়াইফাইয়ের ভালো স্পিড পেতে অ্যান্টেনার অবস্থান পরিবর্তন করা জরুরি। একটি অ্যান্টেনা লম্বা করে রাখলে অন্যটি একটি অ্যান্টেনা আড়াআড়ি ভাবে রাখতে হবে। এতে, ঘরের যে কোনো প্রান্তে থাকা ডিভাইসের সঙ্গে সরাসরি সংযোগ করা সম্ভব হবে।

৪. রাউটার ঘরের কোন জায়গায় রাখলে স্পিড বেশি পাওয়া যায় সেটি মেপে নিতে পারেন স্মার্টফোন থেকেই। গুগল প্লে স্টোরে গিয়ে ‘স্পিড অ্যানালাইজার’ অ্যাপ ডাউনলোড করে নিন। এই অ্যাপের মাধ্যমে দেখে নিন কোথায় রাউটার স্থাপন করলে স্পিড বেশি পাচ্ছেন।

৫. রাউটারের অ্যান্টেনা ওপরের দিকে বেশি সিগন্যাল পাঠায়। তাই রাউটারের ওপরের দিকে যতটা সম্ভব উঁচু বা খালি জায়গা রাখার চেষ্টা করুন। এতে ডিভাইসে ভালো সিগন্যাল পাওয়া যাবে এবং নেট ও স্লো হবে না।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়