মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়াইসি-আজমল ঘনিষ্ঠতায় আসামের রাজনীতিতে নতুন সমীকরণ

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিনদ্দিন ওয়াইসি এবং বদরুদ্দিন আজমল–এর মধ্যে নতুন করে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত মিলছে আসামের রাজনীতিতে। বৃহস্পতিবার (২৬ মার্চ) হায়দরাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এ জল্পনা আরও জোরালো হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দলের মধ্যে সরাসরি জোট না হলেও পারস্পরিক সমর্থনের একটি সমীকরণ তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সূত্র জানায়, আজমলের ছেলে এবং প্রাক্তন বিধায়ক আব্দুর রহমান আজমল বৃহস্পতিবার হায়দরাবাদে ওয়াইসির বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের পরই দুই দলের মধ্যে যোগাযোগ আরও গভীর হয়েছে। একই সঙ্গে ফোনে আজমলের সঙ্গে সরাসরি কথাও বলেন ওয়াইসি।

জানা গেছে, আগামী ২ ও ৩ এপ্রিল আসামে একাধিক জনসভায় অংশ নেবেন ওয়াইসি। বিশেষ করে হোজাই জেলার বিন্নাকান্দি আসনে আজমলের সমর্থনে প্রচারে নামবেন তিনি। এ ঘোষণার পরই অসমের রাজনৈতিক অঙ্ক নতুন করে সাজাতে শুরু করেছে বিভিন্ন দল।

উল্লেখ্য, এর আগে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। কিন্তু নির্বাচনের মুখে এসে আবারও সমর্থনের এই বার্তা অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গত লোকসভা নির্বাচনে আজমলের দল বড় ধাক্কা খেয়েছিল। ধুবড়ি কেন্দ্র থেকে আজমল নিজেই বড় ব্যবধানে পরাজিত হন। এর ফলে দলের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। পাশাপাশি দলের একটি বড় অংশের ভোট অন্যদিকে সরে যায় বলেও জানা যায়।

বিশেষ করে বাংলাভাষী মুসলিম ভোটের একটি বড় অংশ কংগ্রেসের দিকে ঝুঁকেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। এর ফলে আজমলের দলের প্রভাব অনেকটাই কমে যায়। দলের একাধিক বিধায়কও দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন।

বর্তমানে আসাম বিধানসভায় আজমলের দলের সদস্য সংখ্যা ১৫। যদিও ২০১১ সালে দলটি ১৮টি আসন জিতে তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছিল। সেই তুলনায় বর্তমান পরিস্থিতি অনেকটাই কঠিন বলে মনে করা হচ্ছে।

এ অবস্থায় ওয়াইসির সমর্থন আজমলের জন্য কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সমর্থন মূলত সংখ্যালঘু ভোটকে একজায়গায় টানার চেষ্টা। তবে অন্য অংশের মতে, এতে ভোট ভাগ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

এরই মধ্যে পূর্ব ভারতের রাজনীতিতে নিজের প্রভাব বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছেন ওয়াইসি। সম্প্রতি পশ্চিমবঙ্গেও তিনি একটি আঞ্চলিক দলের প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে স্পষ্ট, পূর্বাঞ্চলে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন তিনি।

সব মিলিয়ে, আসামের নির্বাচনের আগে এই নতুন সমীকরণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন দেখার, এই সমর্থন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!