সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবি, সাহিত্যিক সিরাজুল ইসলাম’র স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কবি, সাহিত্যিক সিরাজুল ইসলাম’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত কবি সিরাজুল ইসলাম স্মরণসভা কমিটির আয়োজনে এবং সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহযোগিতায় ২ আগস্ট শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মরণসভা কমিটির আহবায়ক ও উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিকার ও সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু ও কাজী তাহিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল। কবি, সাহিত্যিক সিরাজুল ইসলামকে স্মরণ করে অনুভুতি ব্যক্ত করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম ফারুক,দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আক্তারুজ্জামান, কবি শহিদুর রহমান, কবি শুভ্র আহমেদ, ম্যানগ্রোভ সাহিত্যের সম্পাদক কবি স ম তুহিন, ছড়াকার আহমেদ সাব্বির, কবি ও সংগঠক পলটু বাসার, শহিদুজ্জামান খোকন, মো. ইউনুস আলি, কবি সিরাজুল পত্নী নেলি আফরিন, কবি আব্দুর রাজ্জাক মদিনাবাদী প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন কবি সিরাজুল ইসলাম একজন স্বচ্ছ, ভদ্র, প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি বেশ অনেকগুলি কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ রচনা করেছেন। এছাড়া প্রতিশ্রুতিশীল পত্রিকা সম্পাদনা করেছেন। কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম ২০২৪ সালের ১০ জুন ইন্তেকাল করেন। তাঁর স্মরণে ম্যানগ্রোভ প্রকাশনী আধুনিক মানের সুন্দর একটি স্বারকগ্রন্থ প্রকাশ করেছে যা খুবই নান্দনিক। ৩৬৮ পৃষ্টার এই রঙিন ছাপার বইটি শহিদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে পাওয়া যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন