মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার ‘বুস্টার ডোজ’ নিয়ে সিদ্ধান্ত জানাল ফাইজার

যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে বয়স্কদের জন্য তাদের টিকার বুস্টার ডোজের অনুমোদনে মার্কিন ওষুধ প্রশাসনের কাছে আবেদন জানাবে তারা।

৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় মাসের মাথায় এর কার্যকারিতা অনেকটাই কমে যাওয়ায় বুস্টার ডোজ জরুরি বলেও জানায় তারা। বিভিন্ন দেশে টিকা নেওয়াদের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে বৃহস্পতিবার (৮ জুলাই) জানিয়েছে ফাইজার কোম্পানির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডলস্টেন।

ডলস্টেন রয়টার্সকে জানান, টিকার কার্যকারিতা কমে যাওয়া নিয়ে ইসরায়েল থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন নিয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফাইজার বৃহস্পতিবার ইসরায়েলে টিকার কার্যকারিতা সংক্রান্ত তথ্য উপাত্তের পুরোটা প্রকাশ না করলেও শিগগিরই প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার টিকা কর্মসূচি অব্যহত থাকলেও, এতে এখনও পিছিয়ে আছে আফ্রিকার দেশগুলো। বিশেষ করে দরিদ্র দেশগুলোর একটি বিশাল জনগোষ্ঠী এখনও টিকার আওতায় আসতে পারেনি। এতে, সংক্রমণ বাড়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য বিপর্যয়ের মুখে রয়েছের অঞ্চলগুলোর বাসিন্দারা।

এই যখন অবস্থা, তখন আফ্রিকার দরিদ্র দেশগুলোতে এ বছরের শেষ নাগাদ ৫০ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘের বৈশ্বিক টিকা সহায়তা কর্মসূচি কোভ্যাক্স। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান কোভ্যাস্কের নির্বাহী পরিচালক অরেলিয়া গুয়েন।
এসময় তিনি আরও জানান, আফ্রিকার ৪৪টি দেশে এরইমধ্যে কোভ্যাস্কের আওতায় আড়াই কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার