শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউএনও, মেয়র-ওসিকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশন

সাতক্ষীরার কলারোয়ায় খ্রিষ্টান ধর্মের বড় উৎসব (বড়দিন) উদযাপন হতে যাচ্ছে। মঙ্গলবার (২০ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল ও সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সদস্য পঞ্চনন মন্ডল, রুবেন বারিকদার, ডেবিট সরদার, বিশ্ব মন্ডল, তপন মন্ডল প্রমুখ।

কলারোয়া উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল জানান-এবার উপজেলার ১২টি ইউনিয়নে ২৪স্থানে বড়দিন উৎসব উদযাপন হবে। ধানদিয়া ক্যাথলিক মিশন, জয়নগর ক্যাথলিক মিশন, কয়লা ক্যাথলিক মিশন, জেলটুপি ক্যাথলিক মিশন, খোরদো ক্যাথলিক মিশন, কামারালী ক্যাথলিক মিশন, শাকদহ ক্যাথলিক মিশন, গোয়ালচারত ক্যাথলিক মিশন, ক্ষেত্রপাড়া ক্যাথলিক মিশন, রঘুনাথপুর ক্যাথলিক মিশন, ওফাপুর ক্যাথলিক মিশন, কাজিরহাট ক্যাথলিক মিশন, ওফাপুর শালোম চার্চ, বলিয়ানপুর শালোম চার্চ, রামকৃষ্ণপুর শালোম চার্চ, ভিখালী লুথারেন্স চার্চ, শাকদহ ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি শালোম চার্চ, জালালাবাদ টালিথাকুমী চার্চ, ক্ষেত্রপাড়া শালোম চার্চ, রামকৃষ্ণপুর টালিথাকুমী চার্চ, কুশোডাঙ্গা লুথারেন্স চার্চ ও গাজনা টালি থাকুমী চার্চ এর বড়দিন উৎসব পালন করা হবে। তিনি আরো জানান এই সকল মিশনের মধ্যে কয়েকটি মিশনে ঝুকি রয়েছে।
এজন্য তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্যঃ প্রতিবছর ডিসেম্বরের ২৫তারিখ মেতে ওঠে বড়দিনের আনন্দে। যিশুখ্রিষ্টের জন্মদিনের এই উৎসব পৃথিবীর খ্রিষ্টানধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ উৎসব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব