বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে

সাতক্ষীরার কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে। দীর্ঘ কয়েক দশকের মধ্যে কলারোয়া উপজেলা সদরে এই প্রথম জমজমাট ভলিবল টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত হয় ক্রীড়াপ্রেমি ও সাধারণ মানুষ। বিপুল সংখ্যক দর্শক দুপুর থেকে গভীর রাত পর্যন্ত খেলা উপভোগ করেন।

কলারোয়া ভলিবল ক্লাবের আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষাশহিদ স্মৃতি নামের ওই ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগরের খানপুর।

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠের ভলিবল কর্নারে বুধবার দিবারাত্রী ব্যাপী ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে যশোরের কেশবপুরের বগা টিমকে হারিয়ে সাতক্ষীরার শ্যামনগরের খানপুর চ্যাম্পিয়ন হয়।

রাতে সেমিফাইনালে মুখোমুখি হয় মনিরামপুরের কপালিয়া বনাম কেশবপুরের বগা ভলিবল টিম। বগা ২-০ সেটে কপালিয়া ভলিবল টিমকে পরাজিত করে। ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় মনিরামপুরের বাহাদুরপুর বনাম শ্যামনগরের খানপুর ভলিবল টিম। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-১ সেটে সমতা থাকায় ৩য় সেটে শ্যামনগরের খানপুর ভলিবল টিম ২-১ সেটে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ফাইনালে মুখোমুখি হয় কেশবপুরের বগা বনাম শ্যামনগরের খানপুর ভলিবল টিম। পাঁচ সেটের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কেশবপুরের বগা টিমকে ৩-১ সেটে হারিয়ে শ্যামনগরের খানপুর ভলিবল টিম চ্যাম্পিয়ন এবং কেশবপুরের বগা ভলিবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ১৫,০০০/- ও রানার্সআপ দল ১০,০০০/- টাকা পুরস্কার প্রদান করা হয়।

ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন খানপুরের ইমন ও সেরা এ্যাটাকার নির্বাচিত হন বগার দীপাঙ্কর, সেরা ডিফেন্ডার নির্বাচিত হন খানপুরের সৈকত এবং ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন বগা ভলিবল টিমের বাপ্পা।

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে রূপালী ব্যাংক পিএলসি ও ইসলামি ব্যাংক পিএলসি কলারোয়া শাখা।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালি ব্যাংক পিএলসির মহাব্যাবস্থাপক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ডিজিএম মোল্লা রেজাউল করিম রেজা।

এর আগে দুপুরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।
সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট রিপন বিশ্বাস, কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও খেলা উপভোগ করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বক্কর সিদ্দীক, বিএনপি নেতা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, বিআরডিবি অফিসার এসএম সোহেল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ মোল্লা, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক কেএম আনিছুর রহমান, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, ক্রীড়ানুরাগী এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এমএ করিম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সোনালী ব্যাংকের এজিএম শেখ সালাউদ্দিন চঞ্চল, আ. মান্নান, আয়োজক কমিটির আজম, রনি, নাহিদ, তপু, ফাহিম, সিয়াম, মিলন, মারুফ, রাসেল, মাসুদ, রাব্বি, বাবু, জয়, তাসিনসহ অসংখ্য দর্শক।

খেলায় জার্জ হিসেবে দায়িত্ব পালন শিক্ষক মাসউদ পারভেজ মিলন ও রেজাউল করিম লাভলু। অফিসিয়াল স্কোরারের দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন।
উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি