মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শনে ডিস্ট্রিক ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন পরিষদের সদস্যদের দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ আকস্কিক পরিদর্শন করেছেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পে’র ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়নের সদস্যদের নিয়ে ৫ম ব্যাচের এই প্রশিক্ষন তিনি পরিদর্শন করেন।
কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।
ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান পরিদর্শনকালের উপস্থিত প্রশিক্ষক ও ইউপি সদস্যদের ধন্যবাদ জানান। পরে তিনি, প্রশিক্ষনরতইউপি সদস্যদের গ্রাম আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা, গ্রাম আদালত গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় প্রশিক্ষনে অংশগ্রহনকারী উপজেলার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়নের নির্বাচিত সদস্যদের বিভিন্ন প্রশ্ন মনযোগ সহকারে শুনে সেগুলি আলোচনা করেন।
এরআগে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা এসময় তাদের সহযোগীতা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।
প্রশিক্ষক উপজেলা মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এই প্রকল্পটি মাঠ পর্যায়ে ন্যায়বিচার ব্যবস্থাকে সহজ, স্বল্প ব্যয় এবং সময়োপযোগী করে তোলার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষনের প্রথম দিনে আরও উপস্থিত ছিলেন, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র ও উপজেলা নির্বাহী অফিসের গ্রাম আদালতের দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
প্রসংগত; স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের গত ১৭ মে থেকে (ছয় ব্যাচ) দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এরই মধ্যে আটটি ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে এবং আগামী ২৮ মে প্রশিক্ষন কার্যক্রম শেষ হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা
  • কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত