মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকের শিশু যাত্রীর মৃ*ত্যু, আহ*ত ৬

সাতক্ষীরায় যত্রিবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক শিশু যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর জখম হয়েছে আরো ছয়জন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুর নাম মুস্তাকিম হোসেন (২)। তার মায়ের নাম শাপলা খাতুন। আহত শাপলা খাতুন আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফফর শেখের মেয়ে।

অপর আহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানাধীন রাড়ালক্ষ্মি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে হযরত আলী গাজী। একই উপজেলার লক্ষীখোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে ফাতেমা খাতুন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফফার শেখের স্ত্রী নাজমা খাতুন, একই উপজেলার দরগাহপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে ইজিবাইক চালক মোজাম্মেল সরদার ও সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী সরদার।

প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের বাবুরালী গাজী জানান, উপজেলার দরগাহপুর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে সাতক্ষীরাগামি একটি যাত্রীবাহী বাস (বরিশাল-ব-১১-০০০১) একটি আলম সাধুকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের পিছনে ধাক্কা মারে। এতে ইজিবাইকটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী শিশু মোস্তাকিম হোসেন (২) মারা যায়। এ সময় আহত হয় ইজিবাইক চালকসহ ছয় যাত্রী। চালক বাসটি রেখে পালিয়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, নিহত শিশু মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী