রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জোর পূর্বক জমি দখলে বাঁধা দেওয়ায় হামলা শিকার ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে জমির আলী সরদার জোর পূর্বক জমি দখলে বাঁধা দেওয়ায় হামলার শিকার হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জমির আলী বলেন- আমরা ১৫ শতাংশ পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমি ভোগদখল করে আসছি। আমার ভাই আমির আলী দীর্ঘদিন ধরে আমার ঐ জায়গায় টুকু জোর পূর্বক দখল করার চেষ্টা করছে।

আমি প্রবাসে থাকার সুযোগে নানা ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে, জমি না পেয়ে বারবার হুমকি ধামকি দিয়ে আসছে। আমি কিছু দিন আগে ছুটিতে বাড়িতে এসেছি ইং (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ করে আমার ভাই আমির আলী, ভাইয়ের ছেলে শরিফ ও সেলিম হোসেন পূর্ব পরিকল্পিত ভাবে আমার জমির ৫ কাঠা জমি ঘিরে দখল করে নিচ্ছিলো।

এমন সময় আমি বাঁধা দিতে গেলে তাঁদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারতে থাকে। ঐ সময় আমাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে আমার স্ত্রী ও পুত্র আল মামুন কেও মারতে থাকে। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আমির আলী,শরিফ ও সেলিম হোসেন আমাদের খুন ও জখমের হুমকি দিতে দিতে চলে যায়।

পরে আমার প্রতিবেশী আরিজুল, আক্কাছ আলী, সেলিম সহ আরো অনেকেই আমাকে- আমার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঘটনার অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আরেফিন বলেন তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ