বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকা বিজয়ের দৃপ্ত প্রত্যয়ে একমঞ্চে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকা বিজয়ের দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাটরা হাইস্কুল ময়দানে নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, পৌর কাউন্সিলর শফিউল আলম, আসাদুজ্জামান তুহিন, আলফাজ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না প্রমুখ। জনসভা সঞ্চালন করেন যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা