বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার(১৫ আগষ্ট) সকালে সরকারি, বে- সরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, আ’লীগের পক্ষে উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, মহিলা আ’লীগের পক্ষে সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, যুবলীগের পক্ষে যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহিন, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আজমল হোসেন বাবু, উপজেলা সরকারি হাসপাতালের পক্ষে টিএইচও ডাক্তার মাহাবুবর রহমান, আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আব্দুর রহমান, সাংবাদিক দীপক শেঠ, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা দীপক শেঠ, আব্দুল জলিল, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের পক্ষে ইউনিট লিডার আব্দুল্যাহ, সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে উপদেষ্টা এ্যাড: কামাল রেজা, সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আ: রব, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, নতুন সূর্যের পক্ষে সম্পাদক আরিফুল হক চৌধুরী, কাজীরহাট কলেজ থেকে অধ্যক্ষ এসএম শহিদুল আলম, বঙ্গবন্ধু মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ মাহবুবর রহমান, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, মাস্টার বাকি বিল্লাহ শাহী, মাস্টার উত্তম পাল, আলিয়া মাদ্রাসার পক্ষে প্রভাষক শিরিন আক্তার, শিক্ষক শেখ শাজাজাহান আলী শাহীন, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, প্রধান শিক্ষক মুজিবর রহমান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষে অধ্যক্ষ আব্দুল বারিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক, ক্লাব সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শোক র‍্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ওসি মোহা: মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভা শেষে দিবস ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। পরে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়