রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বর্ণিল আয়োজনে স্বপ্নচূড়া’র বর্ষপূর্তি উৎসব উদযাপন

কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা নানান কর্মসূচীর মধ্যদিয়ে বর্ষপূর্তি উৎসব উদযাপন করেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠ ও সংস্থার কার্যালয়ের সামনের চত্ত্বরে দিনব্যাপী ছিল নানা আয়োজন।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- এতিম বাচ্চাদের মাঝে দুপুরের খাবার বিতরণ, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ৮ দলীয় নক্-আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।

স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুরের রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীর মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ প্রফেসর মো. আবু নসর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ বেনজির হোসেন হেলাল, সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মাওঃ ফারুক হোসেন প্রমুখ।

এসময় প্রজেক্টরের মাধ্যমে সংস্থার বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের ভিডিও চিত্র দেখানো হয়।

আলোচনা সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৪ জন এমবিবিএস এবং ১ জন হোমিওপ্যাথিক চিকিৎসক মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক নারী পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা দেন। এছাড়াও ফ্রি ব্লাড টেস্ট ও ডায়াবেটিস টেস্ট করানো হয়।

সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ৮ দলীয় নক্-আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। টুর্ণামেন্টে কালীগঞ্জ উপজেলা প্রশাসন চ্যাম্পিয়ন ও কলারোয়া থানা রানার্স-আপ হয়। চ্যাম্পিয়ন খেলোয়ারদ্বয় হলেন- উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জীবনবিমা কর্পোরেশনের এরিয়া ম্যানেজার সাইদুজ্জামান। রানার্স-আপ খেলোয়ারগণ হলেন- কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা, এস.আই আনোয়ার, এস.আই ইনামুল।

অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন- ইয়াসিন আলী, ইমামুল হোসেন, আব্দুল্লাহ আল গালিব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা