রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন এমপি স্বপন

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে কলারোয়া সরকারি কলেজ চত্বরে নারিকেল গাছ রোপন করে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষ রোপন ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে।’

তিনি সকল পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজসহ অন্যান্য গাছের চারা রোপনের জন্য আহবান জানান।

এ সময় কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম আনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, আ.লীগ নেতা সহিদ আলী, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, উজ্জ্বল হোসেন, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিকুর রহমান মুন্না, শ্রমিকলীগ নেতা মিঠু, ছাত্রলীগ নেতা হৃদয় হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল