বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাছ ধরা কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, আটক আপন ২ ভাই

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চার ভাইয়ের ম‌ধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মোশারফ হোসেন সরদার (৪৮) নামে এক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তা‌দেরই বড় ভাই আবুল হোসেন (৫৫)।

পুলিশ ঘটনাস্থল থেকে ছোট দুই ভাই কে আটক করেছে। গতকাল শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তীবোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে।

প্রথমে গুরুতর আহত আবুল হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নিহতের ছোট দুই ভাই আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেনকে (৩২) আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের একটি খালে মাছ ধরতে যান আবুল হোসেন ও মোশারফ হোসেন।

সেখানে তাদের ছোট দুই ভাই আছারপ ও সোহরাব বাধা দিলে শুরু হয় বাকগ-বিতণ্ডা। একপর্যায়ে নি‌জে‌দের ম‌ধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে চার ভাই। এসময় আছারপ ও সোহরাব ছুরি ও লাঠি দিয়ে দুই ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মোশারফ।

এছাড়া আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে মোশারফ নিহত হয়েছেন এবং আবুল হোসেন গুরুতর আহত হয়েছেন। আটক করা হয়েছে অভিযুক্ত দুই ভাইকে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা