শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বেড়িবাঁধ ভাঙ্গন এলাকায় নৌবাহিনীর দ্বিতীয়বার জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর আকস্মিক প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে দ্বিতীয়বারের মতো জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্বাবধানে শনিবার (৫ এপ্রিল) দুপুরে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নয়াখালী এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।

বিতরণ কালে সাংবাদিকদের লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা বলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে গত ৩১ মার্চ ২০২৫ তারিখে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

আকস্মিক এ প্লাবনে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। মানবিক এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে।

একই সাথে নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে।

তিনি আরো বলেন,আড়াইশো পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি। আশাশুনির এ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য এর আগে গত ৩ এপ্রিল আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম ত্রাণ এবং চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ নৌ বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান