বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুব লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে কলারোয়া উপজেলা যুব লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

রবিবার (১৫ইঅক্টোবর)  উপজেলার পোষ্ট অফিস মোড়ে যুবলীগের আয়োজনে এই শান্তি সমাবেশ ও উন্নয়ন শুভযাত্রা অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবঠলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেয়। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এই উন্নয়ন শোভাযাত্রা রেলি বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম বলেন বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম হিল্লোল, মারুফ হোসেন তানভীর , সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শেখ ইমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১