মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাবো। দুর্নীতি-অনিয়ম রোধের পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলবো।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সত্য ঘটনা অবশ্যই লিখবেন। অধিক নিশ্চিত হওয়ার জন্য ঘটনস্থল পরিদর্শন করে সত্য ঘটনা তুলে ধরবেন। আপনাদের মাধ্যমে আমরাও সত্য ঘটনা জানতে চাই।

তিনি বলেন, আমার চলার পথে কোনো ভুল থাকলে আপনারা লিখবেন, তাতে কোনো সমস্যা নেই। বুধবার দুপুরে কলারোয়া জামায়াত কার্যালয়ের ত্রিতল কক্ষে কলারোয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, প্রত্যেক মানুষের নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সকলের জন্য কাজ করতে করতে চাই। দায়িত্বের এই পাঁচ বছর তালা-কলারোয়ার মানুষের সেবা করতে চাই। পরিশেষে তিনি কলারোয়া প্রেসক্লাবের উন্নয়নসহ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়কালে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওমর আলি, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান, এমএ আইয়ুব, প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন, সুজাউল হক, মোশাররফ হোসেন, শামসুর রহমান লালটু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাকির হোসেন, মোজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, সেলিম হোসেন, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু, সহ সকল সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত