শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার আনাচে-কানাচে খেজুর গাছে ধরেছে কমলা রঙের খেজুর

বছরে দুই ফলন আসে খেজুর গাছে, শীতকালে ফলন দেয় মিষ্টি আর সুস্বাদু রস, আর গরমকালে দেয় কমলা রঙের খেজুর। এখন গরম কাল, তাই সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন পথে প্রান্তরে রাস্তা-ঘাট, খাল-বিল এবং বাড়ির আনাচে-কানাচে খেজুর গাছে ধরেছে কমলা রঙের খেজুর।

উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, থোকায় থোকায় খেজুর গাছে ঝুলছে। তা দেখে প্রতিটি মানুষের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এখনো প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগবে খেজুরগুলো পাকতে। ইতিমধ্যে কলারোয়ার টু খোরদো সড়কের খেজুর গাছের খেজুরগুলো পাকতে শুরু। গ্রামের স্থানীয় ছেলে-মেয়েরা পেড়ে তা খেতে শুরু করেছেন। তবে এখনো খাওয়ার উপযোগী হয়নি খেজুরগুলো, এখন খেতে অনেকটায় কষ কষ, পাকলে তা মিষ্টি হবে। কিছু দিন পর পাকলে খাওয়ার উপযোগী হবে এবং অনেকেই এই পাকা খেজুর বাজারেও বিক্রি করবেন। উপজেলা র রাইটা গ্রামের সাবান আলী বলেন, আমার বাড়ির পাশে তিনটি খেজুরের গাছ আছে, বয়স অনেক হয়েছে। ছোটবেলায় বাবা নিজেই গাছগুলো দেখাশোনা করতেন ও রস সংগ্রহ করতেন। শীতের সময় মুড়ি দিয়ে খুব মজা করে খেতাম। এখন তিনটি গাছেই প্রচুর খেজুর ধরেছে। কিছু দিনের মধ্যেই তা পাকবে। কিন্তু গ্রামের ছেলেরা এখনি পেড়ে খাওয়া শুরু করেছে। রায়টা বাজারের রাস্তার পাশে খেজুর পাড়ছে কিশোর রমেশ। সে বলে, এই গাছে অনেক খেজুর ধরেছে। দেখতেও ভালো লাগছে, আবার পেড়েও খাচ্ছি। এখনো পাকেনি, একটু কোষ্টা (কষ)। তবে দেখে মন মানছে না। কিন্তু গাছ মালিক দেখলে তাড়া দেবে।

খোরদো গ্রামের আকরাম হোসেন বলেন, এখন তো আর আগের মতো খেজুরের গাছ নাই। আমার একটা খেজুরে গাছ হয়েছে, এইবার প্রথম ফল আসছে। অনেক খেজুর ধরেছে, দেখলে মন জুড়িয়ে যায়। আর কয়েক দিন পর খেজুরগুলো পারবো এবং আগামী শীত মৌসুমে রসের জন্য গাছে চাঁছ দেবো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ