রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় বিএনপির ওয়ার্ড সম্মেলন

রাসেল হোসেন: কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিনের সকল ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত রায়টা নতুন বাজার প্রাইমারি স্কুল চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম পর্বে নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে সদস্য নবায়ন ফরম পূরণকৃতদের ভোটে ১ থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতৃত্ব গঠন করা হয়।
সম্মেলনে ভার্চয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম লিডার আবুল হাসান হাদী।
সভাপতিত্ব করেন কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক যুবদল নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব কামরুজ্জামান লালটু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি