শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

এস এম ফারুক হোসেন: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে সাতক্ষীরা-১ আসনের নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধনকালে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন উন্নয়ন-সমৃদ্ধি, অগ্রগতি জন্য আপনাদের মূল্যবান ভোট নৌকায় প্রদানের আহবান জানান।
চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আবু সিদ্দিক, আব্দুর রউফ, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ প্রমুখ।
পরে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের সাথে মতবিনিময় করেন ফিরোজ আহম্মেদ স্বপন।
এছাড়া নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বৃহস্পতিবার রাতে সুলতানপুর ও বয়ারডাঙ্গা বাজারে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল