মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জাললাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা

কে এম আনিছুর রহমান : কলারোয়ার জাললাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাটরা গ্রামে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাটরা বাজারে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সসম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা কু্শোডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, যুবদল নেতা আব্দুল হাকিম সবুজ, তাওফিকুর রহমান সঞ্জু, রহুল আমিন,মোজাম,কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া সরকারি কলেজের এজিএস এম এ রব শাহীন, খালিদ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি শাহজালাল সাজু। বক্তারা বলেন, আগামী নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাইকে নির্বাচিত করতে হবে। আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন। রাতে বা দিনে আর ভোট কাটা যাবে না। দিনের ভোট দিনেই হবে। তাই আমাদের ভোটারদের কাছে যেতে হবে। তাদেরকে ভোটের বিষয়টি জানাতে হবে। ধানের শীষ প্রতীকের কথা বলতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। ভোটারদের মাঝে আস্তা ফিরিয়ে আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা ফারুক, বাচ্চু, মাহবুব, রাফি, পাইলট, মাস্টার আজগর আলী, স্থানীয় ইউনিয়ন বিএনপি’র এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির শত শত নেতাকর্মী। সমগ্র কর্মীসভাটি পরিচালনা করেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি