বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বাটরায় নৌকা মার্কার বিশাল নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা হাইস্কুল মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জালালাবাদ, কয়লা, ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকাল ৩ টায় জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে নিজ নিজ ব্যানার নিয়ে স্নোগান সহকারে আসতে থাকে জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনতা। বিকালের আগেই জনসভা জনসমুদ্রে রূপ নেয়। জনসভায় অংশ নিতে আসা অনেকের হাতে ছিল নৌকা প্রতীক সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আসে মিছিল। উপচে পড়া জনতা বাজারে স্থান না পেয়ে পার্শ্ববর্তী রাস্থায় অবস্থান নেয়া ছাড়াও বক্তব্য শুনতে উঠে পড়েন বিভিন্ন ভবনের ছাদে।

দুপুর থেকেই এ জনসভা অভিমুখে ঢল নেমেছে জনতার। এলাকা ছাড়াও বাইরের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দিয়েছে জনসভায়। জনসভাকে কেন্দ্র করে বাটরা বাজার এলাকায় পরিণত হয়েছে মিছিলের শহর। এ যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলন মেলা। দেখে মনে হয়েছে উপজেলার সব পথ এসে মিশেছে বাটরা বাজারে। ‘জয় বাংলা’, ‘নৌকা নৌকা’সহ বিভিন্ন স্লোগান রঙিন ব্যানার-ফেস্টুন আর বিভিন্ন আকারের নৌকা নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হন জনসভাস্থলে। বিভিন্ন স্লোগান মাধ্যমে তারা পুরো জনসভাস্থল মুখরিত করে তোলেন। জসসভায় মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ১ তালা-কলারোয়া আসনের নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বর্তমান সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা শেখ সাইদ উদ্দীন, আাতাউর রহমান গোলদার,নেত্রী লায়লা পারভীন সেজুতি,রুবিয়া,মুন্নী, শেখ মোসলেম আহম্মেদ, আবদুর রব, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, মজনু চৌধুরী, ইউপি , এম এ কালাম,নিশান বিশাখা সাহা, সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবু,পৌর সভাপতি আজিজুর রহমান, সা,সম্পাদক সহিদুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান লাভলু, ,মাসুম, মুন্না, কাউন্সিলর শফিউল আজম,আলফাজ, তুহিন,জাহাঙ্গীর,স্থানীয় নেতা রফিকুল, এড,আলি আহম্মেদ, আলি মাহমুদ, শফি মালী, মহিদুল,জাহাঙ্গীর, আব্দুল জলিল, ছাত্র লীগ নেতা টিপু প্রমুখ। এ সময় বক্তারা আগামী ৭ জানুয়ারী সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত