বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোয়ানুষ্ঠান

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় আ.লীগের সভা ।। কালাম একক প্রার্থী

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সভা ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদ্য প্রয়াত সভাপতি মুনসুর আহমেদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাংবাদিক গোলাম হোসেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ডা. আব্দুর রহিম, মাস্টার ফজলুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা আনোয়ারুল কবির প্রমুখ।

উপস্থিত ছিলেন ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।

অনুষ্ঠানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে অধ্যাপক এমএ কালাম এর নাম সর্বসম্মতিক্রমে নির্ধারন করা হয় বলে জানা গেছে।

আলোচনা শেষে সদ্য প্রয়াত জননেতা মুনসুর আহমেদ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রবিউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন