মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ১০টি ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা

কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বর পদে শতাধিক সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সবার দৃষ্টি চেয়ারম্যান পদে কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেদিকেই।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘তফশীল অনুযায়ী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আগামি ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন অনেকে। ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। পাঁচ জন সরকারি কর্মকর্তাকে দু’টি করে ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।’

বুধবার (১০ মার্চ) পর্যন্ত চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন: ১নং জয়নগর ইউনিয়নে জয়দেব সাহা ও সিদ্দিকুর রহমান, ২নং জালালাবাদ ইউনিয়নে এখন পর্যন্ত কেউ সংগ্রহ করেন নি, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, শেখ সোহেল রানা ও মোহাম্মদ রফিক, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, মারুফ হোসেন ও মফিজুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম ও আকবর আলী, ৭নং চন্দনপুর ইউনিয়নে মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম ও ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার ও আবু জাফর, ১১নং দেয়াড়া ইউনিয়নে মিনাজ উদ্দীন, আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ও তার স্ত্রী নাজমা পারভীন এবং ১২নং যুগিখালি ইউনিয়নে এরশাদ আলী ও আবুল বাশার।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান দু’জনই গত নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন।

রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন কয়লা ও হেলাতলা ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, জয়নগর ও জালালাবাদ ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম এবং দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ এস এম সোহেল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন