শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর যোগদান

সাতক্ষীরার কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী যোগদান করেছেন।

বুধবার (১০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছে তিঁনি দায়িত্বভার গ্রহণ করেন।

সেসময় নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ‍জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউএনও দপ্তরের অফিস প্রধান (ওএস) আবু রায়হান, অফিস সহকারী আব্দুল মান্নান, মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর দপ্তরে গেলে ইউএনও’কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা চেয়ারম্যান।

জুবায়ের হোসেন চৌধুরী কলারোয়ায় যোগদানের আগে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।

৩১তম বিসিএস’র প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জে। এক মেয়ে সন্তানের জনক তিনি।

এদিকে, কলারোয়া উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীকে মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

উল্লেখ্য, সদ্যবিদায়ী ইউএনও মৌসুমী জেরিন কান্তা সম্প্রতি রাজশাহী পাট উন্নয়ন অধিদপ্তরের বিপনন শাখার প্রধান হিসেবে বদলী হয়েছেন। মঙ্গলবার তিনি দায়িত্ব হস্তান্তর করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত