বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

কলারোয়ায় জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এদের মধ্যে তিনজনকে কলারোয়ায় ও অপর দুইজনকে জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, এনজিও কর্মী লতিফা আক্তার হেনা, সহকারী প্রাথমিক অফিসার সন্তোষ কুমার প্রমুখ।

মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বেলাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার জানান, ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শিক্ষক কর্মসূচিতে ২০২১-২২ অর্থবছরে উপজেলা পর্যায়ে বাছাইকৃত পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।’

তিনি আরো জানান, ‘অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী- উপজেলার জালালাবাদ গ্রামের আমির চাঁদ মোড়লের স্ত্রী সালমা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী- সোনাবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের কন্যা শাহনাজ সুলতানা, সফল জননী নারী- জালালাবাদ গ্রামের ইসহাক আলীর স্ত্রী হোসনেয়ারা বেবী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী- উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আশারাত হোসেনের স্ত্রী শান্তা পারভীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- ধানদিয়া গ্রামের মদনমোহন চক্রবর্তীর স্ত্রী শিখা রানী চক্রবর্তী।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!