শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া তে সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ

কলারোয়ায় সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৭ মার্চ) বিকাল তিনটায় হেলথকেয়ার এর সৌজন্যে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম কলারোয়া ফারিয়া। টসে জয়লাভ করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১১৮/৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক ডাঃ রনজিৎ হালদার সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করেন এবং ফারিয়ার পক্ষে আলমগীর ২ টা উইকেট লাভ করে। জবাবে কলারোয়া ফারিয়া নির্ধারিত ওভারে ১১৩/৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে।দলের পক্ষে সুকুমার ৩০ রান সংগ্রহ করে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে বোলার সুব্রত ৩ টি উইকেট লাভ করে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা ব্যাটার নির্বাচিত হন ডাঃ রনজিৎ হালদার, সেরা বোলার ফারিয়ার মোঃ আলমগীর হোসেন, সেরা ফিল্ডার স্বাস্থ্য কমপ্লেক্সের সুব্রত কুমার নির্বাচিত হন। খেলাটি উপভোগ করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড্ শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, ডাঃ সাল সা বিল হোসাইন দ্বীপ্তি,মোঃ সালাউদ্দিন,রেজাউল করিম লাভলু সহ বিপুল সংখ্যক দর্শক। হেলাথকেয়ার এর এরিয়া ম্যানেজার মোঃ আহসান উল্লাহর সার্বিক সহযোগিতায় এই ম্যাচ টি পরিচালিত হয়। ম্যাচ পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন ও মোঃ জাহাঙ্গীর হোসেন, ৩ য় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা রিগ্যান, স্কোরারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ