বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজ ও আওয়ার নিউজের আঞ্চলিক অফিস উদ্বোধন, ইফতার মাহফিল

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও মোস্তফা হোসেন বাবলু: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি ডটকম’ ও এর আঞ্চলিক সংবাদ মাধ্যম ‘কলারোয়া নিউজ’ এর স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ মার্চ, ১১ রমজান) বিকেলে কলারোয়া হাসপাতাল রোডের মাস্টার লাল্টু মার্কেটে অবস্থিত নতুন অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া নিউজের উপদেষ্টা ও উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সিনিয়র সাংবাদিক কেএম আনিছুর রহমান, শিক্ষক মোঃ লালটু, কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক শেখ সেলিম হোসেন, সম্পাদক আবু রায়হান মিকাঈল, সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, সুজাউল হক, এসএম ফারুক হোসেন, তাফহিমুল ইসলাম, রাসেল হোসেন, সানবিম করিম সিয়াম, সাজিদুল করিম তপু, সাব্বির হোসেন, সুমন হোসেন, হাবিবুর রহমান রনি, আজহারুল ইসলাম, তাসিন মাহমুদ, বিএম রিয়াদ প্রমুখ।

অনুষ্ঠানে ইউএনও জহুরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া নিউজের সহ.সম্পাদক ও থানা মসজিদের খতিব আরবি প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী।

এর আগে কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর স্থানীয় নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা