কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী


সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোস্তাক আহমেদ সভাপতি (দৈনিক আমাদের সময়) ও মুহা. আসাদুজ্জামান ফারুকী(দৈনিক নয়াদিগান্ত)সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
কমিটি অন্য সদস্যরা হলেন সহসভাপতি এস,এম জাকির হোসেন ও শামসুর রহমান লালটু, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মোর্তাজা হাসান, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মিল্টন কবীর, নির্বাহী সদস্য এস,এম ফারুক, আসাদুজ্জামান আসাদ, ও আহসান উল্লাহ।
গতকাল ২২ শে অক্টোবর ( বৃহস্পতিবার) দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ক্লাবের ২২ জন সদস্যের মধ্যে ২০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। সদস্যসচিব ছিলেন সাতক্ষীরা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব ও ক্লাবের সদস্য সানবিম করীম সিয়াম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন


