শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

কলারোয়া প্রতিনিধি: ‘আগামীর পথে চলো একসাথে’ এই প্রতিপাদ্যে কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। সভায় স্বাগত বক্তব্যে উদযাপন কমিটির সদস্য সচিব ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান বলেন, রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

যে যার অবস্থান থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার প্রয়োজনীয়তা তিনি সবিনয়ে উল্লেখ করেন। তিনি এ বিষয়ে সম্মানিত শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেশি করে ভূমিকা রাখার আহ্বন জানান। তিনি আরও উল্লেখ করেন, কোনোভাবেই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই।

সভায় রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার পাশাপাশি সুবর্ণজয়ন্তী উদযাপনের কলেবর বিষয়ে বক্তারা নানা পরামর্শমূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক নজরুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সি,জি,এম আসাদুজ্জামান মিলন।

উদযাপন কমিটির অন্যতম কর্মকর্তা আজহারুল ইসলাম, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম সহিদুল আলম, কপাই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুর রাজ্জাক, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কলারোয়া কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম, ব্যাংকার আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকীবিল্লাহ শাহী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কবি মন্ময় মনির, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুল ওহাব মামুন, আব্দুল লতিফ, জাকির হোসেন মাহমুদ, শাহ আলম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালন করেন ডাক্তার হাবিবুর রহমান ও শিক্ষক শেখ শাহজাহান আলী শাহীন। উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান স্মরণকালের বিশাল কলেবরে উদযাপিত হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক