বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই ১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে একসঙ্গে ১২ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৯ মে দাঙ্গার ঘটনায় দায়ের করা ১২টি পৃথক মামলায় তার জামিন মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত।
একই মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও।

শনিবার (১০ ফেব্রুয়ারি) তাদের জামিন মঞ্জুর করেন সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ।
এর আগে, একই মামলায় আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদের জামিন মঞ্জুর ও মুক্তির আদেশ দেন আদালত।

এদিন ইমরান খান এবং শাহ মাহমুদ কোরেশির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমেদ রাঞ্জা।

পাকিস্তানি সেনাবাহিনীর সদরদপ্তরে (জিএইচকিউ) হামলা মামলায় গত ২৭ ডিসেম্বর গ্রেফতার করা হয় কোরেশিকে। পরে ৯ মে’র সেই সহিংস বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত আরও ১২ মামলায় অভিযুক্ত করা হয় তাকে। আর জিএইচকিউ হামলা মামলায় ইমরান খানকে গ্রেফতার দেখানো হয় গত ৯ জানুয়ারি।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর গত বছরের ৯ মে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিনের সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলায় জড়িত থাকার অভিযোগে পিটিআইর শত শত কর্মী এবং জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়।

বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা রাওয়ালপিন্ডিতে জিন্নাহ হাউস এবং সেনা সদরদপ্তরসহ বেশ কিছু সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালায়। সামরিক বাহিনী ৯ মে’কে ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা করে এবং সামরিক আইনের অধীনে অভিযুক্তদের বিচার করার সিদ্ধান্ত নেয়।

সূত্র: জিও নিউজ

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী