সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ৭ কোটি টাকার এলএসডি সহ আটক-১

শফিকুর রহমান: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৭ বোতল তরল এলএসডি সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভয়ঙ্কর এই মাদক জব্দ করা হয়।

শনিবার বিজিবি জানায়, জব্দকৃত ৭ বোতল এলএসডি’র মূল্য ৭ কোটি ২৮ লক্ষ টাকা।
আটক আসামীর নাম আশিকুর জামান (২৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের শাহাজাহান শেখের পুত্র।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় কাকডাঙ্গা বিওপির কমান্ডার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার গাড়াখালি সীমান্ত থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বালিয়াডাঙ্গা বাজারের সামসুল হকের মিল চত্বর এলাকায় তল্লাশি চালিয়ে খড়গাদা থেকে ৭ বোতল তরল এলএসডি উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক