মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ৫নং কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান দেশবরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আনিছুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন- কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ প্রফেসর আবু নসর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা প্রফেসর ইউনূস আলী, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকা, চিকিৎসক, সংবাদকর্মী ও প্রয়াত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আনিছুর রহমানের পুত্র ডাঃ শফিকুর রহমান, কলেজের প্রভাষক বৃন্দ, চিকিৎসক বৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ মরহুমের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত ডাঃ আনিছুর রহমানের জীবন, পথচলা ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভা পরিচালনা করেন- কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওঃ জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

প্রয়াত ডাঃ আনিছুর রহমান গত বছর এইদিনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বালিয়াডাঙ্গা বাজারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত