সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট’র উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ঃ০০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে রাজনৈতিক জীবনে বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু বিশে^র মধ্যে একজন জননন্দিত নেতা বলেই জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ^বন্ধু উপাধী দিয়েছেন। তার সুযোগ্য কন্যা নিরলসভাবে পরিশ্রম করে বাঙালীর ভাগ্যোন্নয়ন করে জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতিকে গৌরাবান্বিত করেছেন। তিনি আরো বলেন, ফুটবলে আমাদের দেশের মেয়েরা নেপালকে হারিয়ে দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা পারে। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে দেশের মহিলা ফুটবল দল ও সংশ্লিষ্টদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। মনে প্রাণে দেশও প্রেম থাকলে দেশ আরো উন্নতির শিখড়ে পৌছাবে। সেই সাথে সন্ত্রাস, জঙ্গি, মাদক ও বাল্যবিবাহ মুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানালেন এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পিটিআই সুপার এস.এম রাউফার রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আবুল গনি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে ৭৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলা ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন