রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ।। মোট প্রার্থী ১০১

আসছে নতুন বছরের ৫ জানুয়ারি কলারোয়ার উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এলক্ষ্যে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে কেরালকাতা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত সম মোরশেদ আলী পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক পেয়েছেন আনারস প্রতীক ও অপর স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা আব্দুর রউফ সরদার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
অপরদিকে, কুশোডাঙ্গা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত আসলামুল আলম আসলাম পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা সাঈদ আলী গাজী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মাওলানা জিয়াউল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক এবং অপর স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান পেয়েছেন চশমা প্রতীক।

ওই দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০জন এবং কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন, ৩টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩১জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, সোমবার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে মোট চেয়ারম্যান ৭জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ২৩জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৭১জন প্রার্থীসহ সর্বমোট ১০১জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে সোমবার প্রতীক বরাদ্দ দেয়ার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘কেরালকাতা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৭১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৯৩৭ ও মহিলা ভোটার ৮হাজার ৭৭৫জন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪৭টি। আর কুশোডাঙ্গা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৪হাজার ২৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬হাজার ৯৬৪ ও মহিলা ভোটার ৭হাজার ৬৩জন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৯টি।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে তিনি সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।

এদিকে, ৮নং কেরালকাতা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সম মোরশেদ আলীকে নৌকা প্রতীক প্রদান করা হয়েছে। নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস কর্তৃক নৌকা প্রতীক প্রদানকালে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম আলমগীর কবির প্রমুখ।
অনুরূপভাবে অন্যান্য প্রার্থীরাও উৎসবমুখর পরিবেশে কর্মীসমর্থকদের সাথে নিয়ে প্রতীক গ্রহণ করেন। এদিন সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের পদচারণায় মুখোর হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা