মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

কলারোয়ার চন্দনপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৫ আগস্ট) চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোক দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পাতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিশেষ আলোচনা সভা। শহীদ বেদীতে পুষ্প অর্পনের মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবক হারুন-অর-রশিদ, অথৈ ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা, তিনি ছিলেন জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার। শুধু তা নয় বঙ্গবন্ধু মানে মানবিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যতদিন পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান থাকবে ততদিন মানুষের হৃদয়ে লালিত হবে এ মহান নেতার কীর্তি।

বক্তারা আরও বলেন, যদি মহান এ নেতা বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশকে আজ ছাড়িয়ে যেত। ভাগ্য খারাপ আমরা হারিয়েছি জাতির পিতা ও বিশ্ব হারালো মহান এক নেতাকে। আমাদের উচিত মহান এ ব্যক্তিত্বকে কোনো রাজনৈতিক স্বার্থে বিভক্ত না করে শ্রদ্ধাভরে তার দেশপ্রেমকে স্মরণ করা। যদি তার স্বপ্ন বাস্তবায়িত হয় তাহলে এ আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১