সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর বাল্য বিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়নে বাল্য বিবাহ রোধে বিবাহ অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপরাধীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, চন্দনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাদপুর গ্রামের আব্বুস সাত্তারের অপ্রাপ্ত বয়স্ক কণ্যা সুরাইয়া আসমিন শোভার (১৫) বিয়ে অনুষ্ঠানে। আদালত ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সোনাবাড়িয়া ইউনিয়নের চাঁন্দা গ্রামের মুনসুর আলী সরদারের অপ্রাপ্ত বয়স্ক পুত্র নাঈম হোসেন(১৯) বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শুক্রবার (১৩ আগষ্ট) সকালে কাদপুর গ্রামের আব্বুস সাত্তারের অপ্রাপ্ত বয়স্ক কণ্যা সুরাইয়া আসমিন শোভার(১৫) বাড়িতে যায়।

বাল্য বিবাহের বিষয়টি স্থানীয়রা জানতে পেরে গোপনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীকে অবগত করেন। তিনি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন এই দিন বেলা ৩ টার দিকে কণ্যার বাড়িতে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিবাহ রোধ করত: ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক কণে পক্ষকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে ৫(পাঁচ) হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত অঙ্গিকার নামায় বর ও কণের পরিচয় উল্যেখ করে স্বাক্ষীদের উপস্থিতিতে কণ্যার মাতা মোছা: শিরিনা খাতুনের স্বাক্ষরে বাল্য বিবাহের সহিত সম্পৃক্ত হইব না বলে অঙ্গীকার করেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, থানার এএসআই কবির, কাদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, শিক্ষিকা মেহজাবিন সুলতানা, সমাজ সেবক মমতাজ, শেখ শাহাদুল্লাহসহ জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় সচেতন নাগরিক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত