শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে অসহায় পরিবারের পাশে আত্ম মানবিক ফাউন্ডেশন

আত্ম মানবিক ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা অসহায় বিপদগ্রস্ত মানুষের জন্য কাজ করে। এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব ওবাইদুর রহমান এর নির্দেশনায় সংগঠনটির কয়েকজন সদস্য ছুটে গিয়েছে মানবিকতার টানে।

কলারোয়া উপজেলা ১ নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের অসহায় একটি পরিবারের কাছে। গিয়ে দেখেন অসহায় নিঃস্ব হিন্দু দম্পতির করুণ জীবনযাপন। পল্লী কবি জসিমউদদীন কবিতায় পড়েছিলাম- আসমানীদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ী রসূল পূরে যাও। সত্যি এ যেন আর এক আসমানীদের বাড়ী।

রাস্তার পাশে সামন্য পলিথিন দিয়ে মাচার(কুঁড়েঘর) ভিতর মানবেতর জীবন যাপন করছে সত্তরোর্ধ্ব নারায়ণ চন্দ্র চক্রবর্তী ও পারুল রানী দম্পতি।

এই পৃথিবীতে জায়গার অভাব না হলেও তাদের ঠাঁই মিলেছে এই রাস্তার পাশে কুঁড়েঘরে। ২ মেয়ে ও ১ ছেলে সন্তান থাকলেও ২২ বছর আগে নিরুদ্দেশ হয়ে আর খোঁজ রাখিনি ছেলে। ২ মেয়ে তারাও বিবাহিত হয়ে ব্যস্ত নিজ সংসার নিয়ে। ফলে বৃদ্ধ বাবা মায়ের দেখার আর কেউ নাই। ভিক্ষাবৃত্তি করে চলে এই দম্পতির সংসার কিন্তু টানা ১ সপ্তাহ বর্ষায় সেই পথ ও বন্ধ। বয়সের ভারে নতজানু এই দম্পতি তাই আশায় থাকে কখন যদি কেউ কিছু দেয়। কিন্তু ব্যস্ত এই পৃথিবীতে কে কাকে দেয়?

আত্ম মানবিক ফাউন্ডেশনের কয়েকজন সদস্য, কামরুজ্জামান সৌভন, শেখ মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম গিয়ে সামান্য খাবার নিয়ে তুলে দিয়েছেন তাদের হাতে। তাদের পেয়ে ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে শুধু হাউমাউ করে কেদেঁছিল। স্বেচ্ছাসেবক রাও অশ্রু ধরে রাখতে পারেনি, কিছুই বলার ছিলোনা তাদের করুণ অবস্থা দেখে।

তাই সবার কাছে বিনীত অনুরোধ আসুন যে যা পারি এই অসহায় হিন্দু পরিবারটির পাশে নিজেদের মত করে একটু দাঁড়ানোর অনুরোধ জানান সংগঠনটির সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক