মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নব-নির্বাচিত পৌর মেয়র বুলবুলের ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিশিষ্ট জনসহ একাধিক নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কলারোয়ার নব-নির্বাচিত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

রবিবার (৩১ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুরূপভাবে সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নতুন মেয়র।

শুভেচ্ছা বিনিমিয়কালে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আহম তারেক, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আমজাদ হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলালসহ আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।

একইভাবে পৃথক সময়ে নব-নির্বাচিত পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দসহ একাধিক ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী শনিবার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত