শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বেত্রাবতী হাইস্কুলে জাতীয় শোক দিবস পালিত

কলারোয়া উপজেলার বেত্রাবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) এ উপলক্ষে বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বারের সভাপতিত্বে সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিথী খাতুন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, এসএমসি সদস্য রাধাপদ ঘোষ ও গণপতি বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী, শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া, মোহিত লাল বিশ্বাস, সুরাইয়া খাতুন, খান নাজিব উদ্দীন, বুশরা হোসেন, বিউটি, অথৈ পাল রিংকু, পার্থ পাল, সুমাইয়া ইয়াসমিন, ইয়াকিন আয়ান, তানহা প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক