শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার শাকদহ বালিকা বিদ্যালয় এমপিওভুক্তিতে মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা

কলারোয়া উপজেলার শাকদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় নতুন এমপিও ভুক্তিতে তালা -কলারোয়ার সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও শাকদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি রবিউল আলম মল্লিক এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল রহমান খাঁন চৌধুরী মজনু, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী, কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, স্থানীয় ইউপি সদস্য ফরিদুজ্জামান খাঁন, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খাঁন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রীরা পবিত্র কোরান, গীতা ও বাইবেল পাঠ করেন। জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের সভাপতি রবিউল আলম মল্লিক।

আলোচনা অনুষ্ঠান শুরু করার পূর্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংবর্ধিত অতিথি সাংসদ এড. মোস্তফা লুৎফুল্লাহ সহ সকল আমন্ত্রিত অতিথিদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন- এই প্রতিষ্ঠান এমপিও ভুক্তীর সকল প্রসংশার দাবীদার আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি। আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র।

তিনি আরো বলেন- আমাদের প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে নারী শিক্ষাকে এগিয়ে নিতে এই বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক