মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘে অনুদান দিলেন ব্যবসায়ী মশিউর রহমান

সীমান্ত সম্প্রীতি সংঘে ৫ হাজার টাকার চেক প্রদান করেছেন ব্যবসায়ী মশিউর রহমান। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন জনসেবা মুলক কাজ করে আসছে। তাদের কাজকে তরান্বিত করতে পাশে দাঁড়িয়েছেন কলারোয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, অথৈ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মশিউর রহমান।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে সংগঠনটির কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে ৫ হাজার টাকার চেক প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক আজমির হোসেন লিমন, অর্থ সম্পাদক মোঃ মুছা করিম, কার্যনির্বাহী সদস্য সিআর সাগর প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করেছেন সীমান্ত সম্প্রীতি সংঘের সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা।

তৈমুর রহমান মৃধা বলেন, ‘আমরা এলাকায় নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি, নিজেদের যা সামর্থ্য আছে সে অনুযায়ী। তবে আজ আমরা বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমানের কাছ থেকে যা পেয়েছি, সত্যিই আনন্দিত ও উৎসাহিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার প্রতি।’

উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ সংগঠনটি চলতি বছরের ১২ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে বর্তমানেও এটি চন্দনপুর ইউনিয়নে সেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখেছে। সম্প্রতি সংগঠনটি বিনামূল্যে করোনা ভাইরাসের টিকাদান রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন