বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

মুজিব বর্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই ¯স্লোগানকে সামনে রেখে সোমবার (৮মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা অডিটোরিয়াম এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন। এর আগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার দত্ত অমল সরকার, এনজিও প্রতিনিধি রাহুল দে, পুষ্টি সেবিকা শিখা রাণী চক্রবর্তী, এসিডিআই এর প্রতিনিধি রোকসানা খাতুন, সি ডবিøউ সিএস এর প্রতিনিধি তামান্না আঞ্জুমান, মুসলিম এইড এর কলারোয়া শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক সারজিনা খাতুন, সাবিকুন নাহার, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সকল কিশোরী ক্লাবের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী, এনজিও কর্মীসহ একাধিক সংগঠনের নারী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বিল্লাল হোসেন। উল্লেখ্য-উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা